৭। (১) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত কোনো ব্যক্তি বিচারক হিসাবে নিয়োগপ্রাপ্ত হইলে উক্ত পদে যোগদানের নিমিত্ত ভ্রমণকালে তাঁহার ভ্রমণ ভাতাদি সরকার কর্তৃক, সময় সময়, জারীকৃত বিধানাবলি অনুযায়ী নির্ধারিত হইবে। (২) এইরূপ ব্যক্তি স্বীয় ইচ্ছায় উপ-ধারা (১) এ বর্ণিত ভ্রমণ ভাতা উত্তোলনের পরিবর্তে তফসিল ৩ এ উল্লিখিত হারে ভাতা ও সুবিধাদি দাবি করিতে পারিবেন।