২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (ক) ‘‘বিচারক’’ অর্থ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কোনো বিচারক এবং বাংলাদেশের প্রধান বিচারপতি ও উক্ত কোর্টের কোনো বিভাগের অতিরিক্ত বিচারকগণও ইহার অন্তর্ভুক্ত হইবেন; এবং (খ) ‘‘তফসিল’’ অর্থ এই আইনের তফসিল।