ধারাঃ ৯। বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা : (ক) গবেষণার বিষয়বস্তু নির্ধারণ; (খ) ইনস্টিটিউটের কার্যাবলির তত্ত্বাবধান এবং দিক্নির্দেশনা প্রদান; (গ) ইনস্টিটিউটের নীতিগত বিষয়ে সিদ্ধান্ত প্রদান; (ঘ) ইনস্টিটিউটের প্রস্তাবিত নীতিমালা এবং কর্মপরিকল্পনা অনুমোদন; (ঙ) সরকারের নিকট হইতে অথবা সরকারের পূর্বানুমোদনক্রমে অন্য কোনো উৎস হইতে অনুদান গ্রহণের প্রস্তাব অনুমোদন; (চ) ঋণ গ্রহণের প্রস্তাব অনুমোদন; (ছ) সরকারের অনুমোদনের জন্য প্রস্তাবিত বাজেটের অনুমোদন; (জ) ফেলোশিপ প্রদানের প্রস্তাব অনুমোদন; (ঝ) বিদেশে উচ্চ শিক্ষা বা গবেষণার জন্য আর্থিক সহায়তার প্রস্তাব অনুমোদন; এবং (ঞ) প্রকল্প অনুমোদন।