ধারাঃ ২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে (ক) ’’ইনস্টিটিউট’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট; (খ) ’’কাউন্সিল’’ অর্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২ (২০১২ সনের ১৩ নং আইন) এর ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (গ) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (ঘ) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঙ) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) ’’বোর্ড’’ অর্থ ধারা ৮ এর অধীন গঠিত বোর্ড; (ছ) ’’মহাপরিচালক’’ অর্থ ইনস্টিটিউটের মহাপরিচালক; এবং (জ) ’’সুগারক্রপ’’ অর্থ ইক্ষু, সুগারবিট, তাল, খেজুর,…