ধারাঃ ১৪। ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা : (ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরি ও অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত ঋণ; (গ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো দেশি বা বিদেশি সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (ঙ) ইনস্টিটিউটের নিজস্ব উৎস হইতে প্রাপ্ত আয়; এবং (চ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ কোনো তপশিলি ব্যাংকে ইনস্টিটিউটের নামে জমা রাখিতে হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালনা ও ইনস্টিটিউটের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে। ব্যাখ্যা। এই ধারায় উল্লিখিত…