৮। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে পরিষদ গঠিত হইবে, যথা:- (ক) শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি পরিষদের চেয়ারম্যানও হইবেন; (খ) শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী, যদি থাকে, যিনি পরিষদের প্রথম ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) সচিব, শিল্প মন্ত্রণালয়, যিনি পরিষদের দ্বিতীয় ভাইস-চেয়ারম্যানও হইবেন; (ঘ) পুলিশ মহাপরিদর্শক; (ঙ) ’চেয়ারম্যান’ বাংলাদেশ সংবাদ সংস্থা, পদাধিকার বলে; (চ) প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর; (ছ) প্রধান নিয়ন্ত্রক, আমদানি ও রপ্তানি; (জ) মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন; (ঝ) মহাপরিচালক, বাংলাদেশ বেতার; (ঞ) তপশিলের অংশ-১ এ উল্লিখিত মন্ত্রণালয় ও বিভাগ…