৬। ইনস্টিটিউশনের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) বাংলাদেশ স্ট্যান্ডার্ডের গুণ ও মাত্রা প্রতিষ্ঠিত করা এবং জাতীয় ও আন্তর্জাতিক ভিত্তিতে মালামাল, পণ্য, অবকাঠামো, কার্য ও উৎপাদন সম্পর্কিত একটি সাধারণ স্ট্যান্ডার্ড অবলম্বনের প্রস্তুতি গ্রহণ ও প্রচলিত রীতির কার্যক্রম উৎসাহিত করা এবং, সময় সময়, উক্ত স্ট্যান্ডার্ড প্রত্যাহার, রদবদল, পরিবর্তন এবং সংশোধন করা; (খ) দৈর্ঘ্য, ওজন, ভর, পরিমাপ এবং শক্তি পরিমাপের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড বিবেচনা এবং সরকারের নিকট সুপারিশ করা; (গ) শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড নির্ধারণ, মাননিয়ন্ত্রণ, মেট্রোলজি (metrology) এবং সরলীকরণের বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং…