৪০। ধারা ৬ এ যাহা কিছুই থাকুক না কেন,- (ক) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইনস্টিটিউশনের কার্যাবলির আওতাভুক্ত কোনো পণ্যের পরীক্ষণ, পরিমাপন বা মাননিয়ন্ত্রণ সম্পর্কিত কোনো বিষয় পরীক্ষা করিবার জন্য ইনস্টিটিউশনের নিকট আবেদন করিলে বা এতদ্বিষয়ক তথ্য প্রদানের জন্য উহাকে অনুরোধ জানাইলে ইনস্টিটিউশন, প্রযোজ্য ফি গ্রহণক্রমে, পরীক্ষান্তে প্রতিবেদন এবং তথ্য প্রদান করিতে পারিবে; (খ) সরকার বা সরকারি কোনো প্রতিষ্ঠান উপ-ধারা (১) এর অধীন আবেদন করিলে ইনস্টিটিউশন অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবেদন এবং তথ্য প্রদান করিবে; এবং (গ) দফা (ক) এবং (খ) এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইনস্টিটিউশনের কার্যাবলির…