১৮। প্রবিধান দ্বারা নির্ধারিত ক্ষেত্র এবং পরিস্থিতি ব্যতীত অন্য কোনো ক্ষেত্র বা পরিস্থিতিতে কোনো ব্যক্তি, ইনস্টিটিউশনের পূর্বানুমতি ব্যতিরেকে, নিম্নরূপ কোনো নাম, অভিব্যক্তি বা মার্ক ব্যবহার করিতে পারিবেন না, যথা:- (ক) ইনস্টিটিউশনের নামের সহিত সাদৃশ্য রহিয়াছে এইরূপ কোনো নাম যাহার দ্বারা মানুষ প্রতারিত হইতে পারে বা প্রতারিত হইবার সম্ভাবনা রহিয়াছে অথবা ’’বাংলাদেশ স্ট্যান্ডার্ড’’ অথবা ’’বাংলাদেশ স্ট্যান্ডার্ড নির্দিষ্টকরণ’’ বা অনুরূপ অভিব্যক্তি; বা (খ) ’’বাংলাদেশ স্ট্যান্ডার্ড’’ অথবা ’’বাংলাদেশ স্ট্যান্ডার্ড নির্দিষ্টকরণ’’ অথবা অনুরূপ কোনো অভিব্যক্তির সংক্ষিপ্তরূপ প্রকাশ করে এইরূপ কোনো মার্ক বা…