৫। আপাতত বলবৎ অন্য কোনো আইন বা এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত কোনো পদে নিয়োগ এবং তদসম্পর্কিত কোনো বিষয়ে কমিশনের পরামর্শ গ্রহণ আবশ্যক হইবে না, যথা :- (ক) কোনো বিভাগীয় অফিস, জেলা অফিস বা অধঃস্তন অফিসের কোনো পদ, যাহাতে উক্ত অফিসের প্রধান বা অফিসের অন্য কোনো কর্মকর্তা কর্তৃক নিয়োগ প্রদান করা হয়; এবং (খ) কোনো আইন দ্বারা কমিশনের আওতা বহির্ভূত রাখা হইয়াছে এইরূপ কোনো চাকরি বা পদে নিয়োগদান। ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, “বিভাগীয় অফিস”, “জেলা অফিস” ও “অধঃস্তন অফিস” অর্থ সরকার কর্তৃক, সময় সময়, আদেশ দ্বারা, উক্তরূপ অফিস হিসাবে ঘোষিত কোনো অফিস।