২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) “কমিশন” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারী কর্ম কমিশন; (২) ”পরীক্ষা” অর্থ কমিশন কর্তৃক পরিচালিত কোনো পরীক্ষা; (৩) “পরীক্ষার হল” অর্থ কমিশন কর্তৃক ঘোষিত কোনো পরীক্ষার হল; (৪) “পরীক্ষার্থী” অর্থ কমিশন কর্তৃক গৃহীতব্য কোনো পরীক্ষার প্রবেশপত্র যে ব্যক্তির অনুকূলে ইস্যু করা হইয়াছে সেই ব্যক্তি; (৫) “সদস্য” অর্থ কমিশনের কোনো সদস্য; এবং (৬) “সভাপতি” অর্থ কমিশনের সভাপতি।