১০। কোনো ব্যক্তি পরীক্ষার্থী না হওয়া সত্ত্বেও নিজেকে পরীক্ষার্থী হিসাবে হাজির করিয়া বা পরীক্ষার্থী বলিয়া ভান করিয়া বা মিথ্যা তথ্য প্রদান করিয়া পরীক্ষার সময় পরীক্ষার হলে প্রবেশ করিলে বা অন্য কোনো ব্যক্তির নামে বা কোনো কল্পিত নামে পরীক্ষায় অংশগ্রহণ করিলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।