৯। (১) পিপিপি কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) পিপিপি সম্পর্কিত নীতিমালা, প্রবিধি, নির্দেশনা, গাইডলাইন প্রণয়ন, অনুমোদন, গেজেটে প্রকাশ ও জারীকরণ; (খ) পিপিপি প্রকল্পে সরকারি আর্থিক অংশগ্রহণ ও প্রণোদনা বিষয়ে সিদ্ধান্ত প্রদান; (গ) চুক্তিকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান; (ঘ) পিপিপি প্রকল্প বাসত্মবায়নের সীমাবদ্ধতা বা জটিলতা নিরসন; (ঙ) পিপিপি প্রকল্প বিষয়ে মতামত প্রদান; (চ) কারিগরি ও উৎকৃষ্ট সদাচার (best practices), প্রাক-যোগ্যতা ও দরপত্র দলিল প্রণয়ন; (ছ) অংশীদারিত্ব চুক্তির নমুনা উদ্ভাবন ও নিরীক্ষা (vetting) গ্রহণ; (জ) পিপিপি প্রকল্প বিষয়ে সম্মতি; (ঝ)…