৮। (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, বোর্ড অব গভর্নরস উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) বোর্ড অব গভর্নরস এর সভা চেয়ারপারসন বা চেয়ারপারসনের অনুপস্থিতিতে ভাইস-চেয়ারপারসন কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে এবং বৎসরে অন্তত ৬ টি সভা অনুষ্ঠিত হইবে; তবে প্রকল্পের গুরুত্ব বিবেচনায় নথিতে অনুমোদন সাপেক্ষে মাসে এক বা একাধিক সভা আহবান ও পিপিপি সংশ্লিষ্ট যে কোন সিদ্ধান্ত গ্রহণ করা যাইবে। (৩) চেয়ারপারসন বোর্ড অব গভর্নরস এর সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে বা সম্মতিতে ভাইস-চেয়ারপারসন উক্ত সভায় সভাপতিত্ব করিবেন । (৪) বোর্ড অব গভর্নরস এর কোন কার্য বা…