৪৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পিপিপি কর্তৃপক্ষ, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রবিধি প্রণয়ন করিতে পারিবে। (২) বিশেষ করিয়া এবং উপরিউক্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ণ না করিয়া নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে উক্তরূপ প্রবিধি প্রণয়ন করা যাইবে: (ক) বোর্ড অব গভর্নরস এর সভা, ইত্যাদির কার্যপদ্ধতি নির্ধারণ; (খ) পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান এর সম্মানী ও ভাতা নির্ধারণ; (গ) প্রধান নির্বাহী কর্মকর্তার চাকুরির শর্তাদি নির্ধারণ; (ঘ) পিপিপি কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীগণের চাকুরির শর্তাবলী নির্ধারণ; (ঙ) বেসরকারি অংশীদার নির্বাচন প্রক্রিয়া নির্ধারণ; (চ) প্রবেশাধিকার সংক্রান্ত বিষয় নির্ধারণ; (ছ)…