৪৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন বিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত, পিপিপি অফিস, প্রয়োজনে, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, যে কোন কার্যক্রম গ্রহণ ও সম্পাদন সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিতে পারিবে। বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) আইন, ২০২৩ ২০১৫ সনের ১৮ নং আইনের ধারা ৪৪ এর সংশোধন ১২। উক্ত আইনের ধারা ৪৪ এর উপ-ধারা (২) এর “পিপিপি অফিস” শব্দগুলির পরিবর্তে "পিপিপি কর্তৃপক্ষ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।