৪২। (১) বোর্ড অব গভর্নরস, বিশেষ বা সাধারণ আদেশ দ্বারা, নির্ধারিত শর্তাধীনে, প্রধান নির্বাহী কর্মকর্তা, কোন সদস্য বা যে কোন ব্যক্তি বা কর্মকর্তাকে উহার যে কোন ক্ষমতা অর্পণ করিতে পারিবে। (২) প্রধান নির্বাহী কর্মকর্তা একইভাবে তাহার উপর অর্পিত, উপ-ধারা (১) এর অধীন প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রদত্ত ক্ষমতা ব্যতীত, যে কোন ক্ষমতা যে কোন ব্যক্তি বা কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবেন।