৩৮। (১) পিপিপি কর্তৃপক্ষ, উহার কার্যাবলি সম্পাদনের জন্য, বোর্ড অব গভর্নরস এর সুপারিশক্রমে এবং সরকারের অনুমোদনক্রমে, দেশী-বিদেশী উৎস হইতে ঋণ গ্রহণ করিতে পারিবে এবং প্রযোজ্য শর্তাবলীর অধীন উক্ত ঋণ পরিশোধের জন্য পিপিপি কর্তৃপক্ষ দায়ী থাকিবে। (২) তহবিলের অর্থ সরকার কর্তৃক অনুমোদিত খাতে এবং বোর্ড অব গভর্নরস এর অনুমোদনক্রমে বিনিয়োগ করা যাইবে।