৩৭। (১) পিপিপি কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) অভ্যন্তরীণ উৎস হইতে গৃহীত ঋণ; (ঘ) বিদেশি সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান ও ঋণ; (ঙ) বেসরকারি প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত সার্ভিস চার্জ ও সাকচেস ফি (success fee); এবং (চ) অন্য কোন বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ বোর্ড অব গভর্নরস এর অনুমোদনক্রমে কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতেহইবে। (৩) বোর্ড অব গভর্নরস কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালনা…