৩৬। এই আইন বা তদধীন প্রণীত প্রবিধিমালার কোন বিধানের অস্পষ্টতার কারণে উহা কার্যকর করিবার ক্ষেত্রে কোন অসুবিধা সৃষ্টি হইলে, পিপিপি কর্তৃপক্ষ, এই আইনের অন্যান্য বিধানের সহিত সামঞ্জস্য রাখিয়া, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত বিধানের স্পষ্টীকরণ বা ব্যাখ্যা প্রদানপূর্বক উক্ত বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশনা জারী করিতে পারিবে। বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) আইন, ২০২৩ ২০১৫ সনের ১৮ নং আইনের ধারা ৩৬ এর সংশোধন ৯। উক্ত আইনের ধারা ৩৬ এর উপান্তটীকায় উল্লিখিত "দূরীকরণার্থ পিপিপি কর্তৃপক্ষের" শব্দগুলির পরিবর্তে "দূরীকরণার্থে সরকারের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর তৃতীয় লাইনে…