২৬। (১) এই আইন, তদ্ধীন প্রণীত প্রবিধিমালা ও সম্মত শর্তাবলি সাপেক্ষে, চুক্তিকারী কর্তৃপক্ষ অংশীদারিত্ব চুক্তি প্রণয়ন করিবে। (২) চুক্তিকারী কর্তৃপক্ষ ও নির্বাচিত বেসরকারি অংশীদারের আইনগত সম্পর্ক, ঝুঁকির বন্টন ও উহাদের অধিকার ও দায়-দায়িত্ব অংশীদারিত্ব চুক্তির শর্তাবলি দ্বারা নির্ধারিত হইবে। (৩) উপ-ধারা (১) ও (২) এর পরিধিকে সীমিত না করিয়া, পিপিপি চুক্তিতে নিম্ন-বর্ণিত যে কোন বা সকল বিষয়াদি সংক্রান্ত বিধান থাকিতে পারিবে, যথা:- (ক) প্রকল্পের ধরন; (খ) পিপিপি চুক্তির মেয়াদ; (গ) গণ্যপণ্য ও গণসেবা; (ঘ) কারিগরি নমূনা ও প্রতিপালন মানদন্ড; (ঙ) পরিবেশগত ও নিরাপত্তা চাহিদা; (চ) বাস্তবায়ন নির্দেশক এবং…