২০। (১) যে কোন বেসরকারি প্রতিষ্ঠান, বোর্ড অব গভর্নরস কর্তৃক অনুমোদিত গাইড লাইন অনুযায়ী, রাষ্ট্রীয় খাতের কোন অবকাঠামো নির্মাণ বা বিদ্যমান অবকাঠামো বিনির্মাণ ও পরিচালনার প্রস্তাব সম্বলিত যে কোন প্রকারের পিপিপি প্রকল্প প্রস্তাব চুক্তিকারী কর্তৃপক্ষ, বা ক্ষেত্রমত, পিপিপি কর্তৃপক্ষের নিকট দাখিল করিতে পারিবে। (২) বোর্ড অব গভর্নরস কর্তৃক অনুমোদিত গাইডলাইন দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, অযাচিত প্রস্তাব (Unsolicited Proposal) মূল্যায়ন করিতে হইবে। ব্যাখ্যা: এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ’’অযাচিত প্রস্তাব (Unsolicited Proposal)’’ অর্থ কোন বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক স্ব-উদ্যোগে দাখিলকৃত কোন লিখিত…