১৯। (১) নীতিগত অনুমোদন ব্যতীত, কোন চুক্তিকারী কর্তৃপক্ষ পিপিপি প্রকল্পের জন্য বেসরকারি অংশীদার নির্বাচন প্রক্রিয়া গ্রহণ করিবে না। (২) চুক্তিকারী কর্তৃপক্ষ, ক্ষেত্রমত, পিপিপি কর্তৃপক্ষ, বোর্ড অব গভর্নরস কর্তৃক অনুমোদিত প্রবিধি অনুযায়ী বেসরকারি অংশীদার নির্বাচন করিতে পারিবে।