১২। চুক্তিকারী কর্তৃপক্ষ নিম্নবর্ণিত বিষয়ে পিপিপি কর্তৃপক্ষের মতামত ও সহায়তা গ্রহণ করিবে, যথা:- (ক) নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিসভা কমিটিতে উত্থাপনীয় পিপিপি প্রকল্প প্রস্তাব; (খ) পিপিপি সংক্রান্ত দরপত্র দলিল অনুমোদন; (গ) নেগোসিয়েশন কার্যক্রম; (ঘ) চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপনীয় অংশীদারিত্ব চুক্তি; (ঙ) সম্পাদনের পর অংশীদারিত্ব চুক্তি সংশোধনের প্রস্তাব; এবং (চ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে অন্য কোন বিষয় বা প্রস্তাব।