১০। (১) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদাধিকার বলে পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান হইবেন। (২) পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান এর দায়িত্ব হইবে- (ক) বোর্ড অব গভর্নরস এর চেয়ারপারসন এর সহিত আলোচনাক্রমে ধারা ৮(২) এর বিধান অনুযায়ী সভা আহবানের ব্যবস্থা গ্রহণ করা; (খ) বোর্ড অব গভর্নরস এর চেয়ারপারসন এর সহিত পরামর্শক্রমে, বোর্ড অব গভর্নরস এর বৈঠকের আলোচ্যসূচী নির্ধারণ করা; এবং (গ) বোর্ড অব গভর্নরস এর সদস্য-সচিবের দায়িত্ব পালন করা। (৩) পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস এর সভায় যোগদানসহ অন্যান্য দায়িত্ব সম্পাদনের জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে সম্মানী ও ভাতা পাইবেন। (৪) পিপিপি কর্তৃপক্ষের…