২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) ’’আউট সোর্সিং’’ অর্থ কর্তৃপক্ষের কোনো বিশেষায়িত কাজ বা সেবা সরকারের বিধি-বিধান অনুসরণ করিয়া কর্তৃপক্ষ ব্যতীত অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বা ব্যক্তি দ্বারা সম্পন্ন করা; (খ) ’’উপদেষ্টা পরিষদ’’ অর্থ ধারা ১০ এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ; (গ) ’’কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ; (ঘ) ’’কোম্পানি’’ অর্থ কোম্পানি আইনের অধীন নিবন্ধিত কোনো কোম্পানি; (ঙ) ’’চেয়ারম্যান’’ অর্থ কর্তৃপক্ষের চেয়ারম্যান; (চ) ’’পরিচালনা পরিষদ’’ অর্থ ধারা ১৩ এর অধীন গঠিত পরিচালনা পরিষদ; (ছ) ’’প্রবিধান’’ অর্থ ধারা ২৬ এর অধীন…