১৩। কর্তৃপক্ষের একটি পরিচালনা পরিষদ থাকিবে এবং নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পরিচালনা পরিষদ গঠিত হইবে, যথা :- (ক) কর্তৃপক্ষের চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মচারী; (গ) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মচারী; (ঘ) সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূ যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মচারী; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মচারী; (চ) কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদার ২(দুই) জন কর্মচারী;…