১১। (১) উপদেষ্টা পরিষদের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) কর্তৃপক্ষের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নীতি নির্ধারণ; (খ) স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সড়ক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন; (গ) সড়ক নিরাপত্তা বিধানে কৌশল উদ্ভাবন এবং বাস্তবায়নের দিক-নির্দেশনা প্রদান; (ঘ) দুর্ঘটনা হ্রাসকল্পে পরামর্শ প্রদান; (ঙ) আন্তঃমন্ত্রণালয়/বিভাগ/সংস্থা সংশ্লিষ্ট বিষয়াদির সমন্বয় সাধন; (চ) পরিবহন সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ; (ছ) জনবান্ধব, ব্যয় ও সময় সাশ্রয়ী দক্ষ গণপরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কারমূলক কার্যক্রম চিহ্নিত করে বাস্তবায়নের পরামর্শ প্রদান; (জ) সরকার কর্তৃক সময় সময় প্রেরিত…