১০। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, একটি উপদেষ্টা পরিষদ থাকিবে এবং উক্ত উপদেষ্টা পরিষদ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) মন্ত্রী, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; (গ) মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন; (ঘ) সচিব, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ; (ঙ) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (চ) সচিব, স্থানীয় সরকার বিভাগ; (ছ) সচিব, বাণিজ্য মন্ত্রণালয়; (জ) সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; (ঝ) সচিব, রেলপথ মন্ত্রণালয়; (ঞ) সচিব, নৌ-পরিবহণ মন্ত্রণালয়; (ট) সচিব, সেতু বিভাগ; (ঠ) মহাপুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ; (ড) প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ…