ধারাঃ ৮। (১) প্রতি বৎসরে পরিচালনা পর্ষদের অন্যূন ৪ (চার)টি সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। (২) চেয়ারম্যান পরিচালনা পর্ষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক মনোনীত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিবেন, তবে এতদুদ্দেশ্যে কোনো মনোনয়ন না থাকিলে, উপস্থিত সদস্যবৃন্দ কর্তৃক নির্বাচিত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৩) পরিচালনা পর্ষদের সভার কোরাম গঠনের জন্য চেয়ারম্যান, প্রশাসনিক বিভাগ বা অর্থ বিভাগের সদস্যসহ অন্যূন ৭ (সাত) জন সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে: তবে থাকে যে, কোনো মুলতবি সভার ক্ষেত্রে কোরামের প্রয়োজন হইবে না। (৪) চেয়ারম্যান কর্তৃক জরুরি…