ধারাঃ ৭। (১) কর্পোরেশনের একটি পরিচালনা পর্ষদ থাকিবে। (২) পরিচালনা পর্ষদ নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন অন্যূন উপসচিব; (গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন অন্যূন উপসচিব; (ঘ) স্থানীয় সরকার বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন অন্যূন উপসচিব; (ঙ) সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন অন্যূন উপসচিব; (চ) জননিরাপত্তা বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন অন্যূন উপসচিব; (ছ) নৌপরিবহণ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের একজন…