ধারাঃ ৫। কর্পোরেশনের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথাঃ- (ক) যাত্রী ও পণ্য পরিবহণ সেবা প্রদান করা; (খ) আন্তঃরাষ্ট্রীয় ও আঞ্চলিক যাত্রী ও পণ্য পরিবহণ সেবা প্রদান করা; (গ) প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ ইউনিট বা কেন্দ্র স্থাপন ও পরিচালনা করা; (ঘ) প্রয়োজন অনুযায়ী যানবাহন মেরামত কারখানা স্থাপন ও পরিচালনা করা; (ঙ) দেশে ও বিদেশে যাত্রী ও পণ্য সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক বাস ও ট্রাক সংগ্রহ করা; (চ) সরকারের পূর্বানুমোদনক্রমে, যেকোনো স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন, উন্নয়ন, সম্প্রসারণ ও দখলে রাখা বা ব্যবহার বা হস্তান্তর করা; (ছ) পরিবহণ সেবা প্রদানের উদ্দেশ্যে টার্মিনাল, ডিপো, যাত্রী ছাউনি বা অন্য…