ধারাঃ ২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) “কর্পোরেশন” অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি); (খ) ’’কমিটি’’ অর্থ এই আইনের ধারা ৯ এর অধীন গঠিত কোনো কমিটি; (গ) “কর্মচারী” অর্থ কর্পোরেশনের কর্মচারী; (ঘ) ’’কোম্পানি’’ অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ এর অধীন নিবন্ধিত কোনো কোম্পানি; (ঙ) ’’চেয়ারম্যান’’ অর্থ কর্পোরেশনের চেয়ারম্যান; (চ) ’’পরিচালক’’ অর্থ কর্পোরেশনের পরিচালক; (ছ) ’’পরিচালনা পর্ষদ” অর্থ এই আইনের ধারা ৭ এর অধীন গঠিত কর্পোরেশনের পরিচালনা পর্ষদ; (জ) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঝ) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন…