ধারাঃ ১৫। (১) সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী উহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে। (২) কর্পোরেশনের কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও চাকুরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।