ধারাঃ ১২। (১) কোনো ব্যক্তি ধারা ৭ এর উপ-ধারা (২) এর দফা (ড) ও (ঢ) এ উল্লিখিত সদস্য পদের জন্য উপযুক্ত বলিয়া বিবেচিত হইবেন না বা উক্ত পদে অধিষ্ঠিত থাকিবেন না, যদি তিনি- (ক) বাংলাদেশের প্রাপ্তবয়্স্ক নাগরিক না হন; (খ) দেউলিয়া ঘোষিত হন বা ইতঃপূর্বে কোনো সময়ে দেউলিয়া ঘোষিত হইয়া থাকেন এবং দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ না করেন; (গ) কোনো উপযুক্ত আদালত কর্তৃক উন্মাদ বা অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষিত হন; (ঘ) নৈতিক স্খলনজনিত বা ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন ২ (দুই) বৎসর কারাদণ্ডে দণ্ডিত হন; (ঙ) চাকুরির জন্য অযোগ্য হইয়াছেন বা অযোগ্য বলিয়া ঘোষিত হইয়াছেন বা চাকুরিচ্যুত হইয়াছেন; (চ) কোনো…