৭৷ (১) বিধি দ্বারা নির্ধারিত সময় ও স্থানে কমিশনের সভা অনুষ্ঠিত হইবে এবং তত্পূর্বে চেয়ারম্যান কর্তৃক ধার্য্যকৃত সময় ও স্থানে অনুরূপ সভা অনুষ্ঠিত হইবে৷ (২) তিনজন কমিশনার সমন্বয়ে কমিশনের সভার কোরাম গঠিত হইবে৷ (৩) চেয়ারম্যান কমিশনের সকল সভায় সভাপতিত্ব করিবেন, এবং তাঁহার অনুপস্থিতিতে, উপস্থিত কমিশনারবৃন্দ কর্তৃক নির্বাচিত কোন কমিশনার সভায় সভাপতিত্ব করিবেন৷ (৪) কমিশনের সভায় উপস্থিত কমিশনারদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে৷ (৫) শুধুমাত্র কোন কমিশনারপদে শূন্যতা বা কমিশন গঠনে ত্রুটি থাকার কারণে…