৬৷ (১) কোন ব্যক্তি চেয়ারম্যান বা *** কমিশনার নিযুক্ত হইবার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি- (ক) তিনি কোন আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন; (খ) তাহাকে কোন আদালত অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করে; (গ) তিনি নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হন; (ঘ) সরকারের বিবেচনায় তিনি তাহার পদমর্যাদার এইরূপ অপব্যবহার করিয়া থাকেন যাহাতে তাহার উক্ত পদে বহাল থাকা জনস্বার্থের পরিপন্থী; (ঙ) তিনি কোন কোম্পানী বা সংস্থায় পরিচালক কিংবা কর্মকর্তা পদে নিযুক্ত হন৷ (২) চেয়ারম্যান বা কোন *** কমিশনারকে কারণ দর্শাইবার যুক্তিসংগত সুযোগ না দিয়া উপ-ধারা (১) এর দফা (ঘ) ও (ঙ) এর অধীন কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না৷