৫৷ (১) কমিশন একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার সমন্বয়ে এটি গঠিত হইবে৷ (২) চেয়ারম্যান ও কমিশনারগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন: তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন একজন বেসরকারী ব্যক্তিকে কমিশনার হিসাবে নিয়োগ করিতে হইবে৷ (৩) চেয়ারম্যান ও কমিশনারগণ কমিশনের সার্বক্ষণিক চেয়ারম্যান ও কমিশনার হইবেন৷ (৪) কোম্পানী ও সিকিউরিটি মার্কেট সংক্রান্ত বিষয়ে পারদর্শিতা অথবা আইন, অর্থনীতি, হিসাব রক্ষণ ও সরকারের বিবেচনায় কমিশনের জন্য প্রয়োজনীয় অন্য কোন বিষয়ে বিশেষ জ্ঞান থাকা চেয়ারম্যান ও *** কমিশনার নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে৷ (৫) চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী…