২৩৷ কমিশন প্রয়োজন মনে করিলে বা জনসাধারণের স্বার্থ সংরক্ষণের জন্য সমীচীন ও প্রয়োজনীয় মনে হইলে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সিকিউরিটি ক্রয় বা বিক্রয় সম্পর্কিত বা তত্ব্যাপারে অন্য কোন বিষয়ে এই আইনের অধীন ১০(১) ধারার বিধান হইতে যে কোন ব্যক্তি বা সংস্থাকে অব্যাহতি দিতে পারিবে৷