২১৷ (১) এই আইন বা বিধি অনুসারে কোন কমিশনার বা কর্মকর্তার আদেশ দ্বারা কোন ব্যক্তি সংক্ষুদ্ধ হইলে তিনি বিধি দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে উক্ত আদেশের বিরুদ্ধে কমিশনের নিকট আপীল করিতে পারিবেন এবং এই আপীলের উপর কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে৷ (২) নির্ধারিত সময়ের পর দায়েরকৃত কোন আপীল গ্রহণযোগ্য হইবে না তবে আপীলকারী যদি এই মর্মে কমিশনকে সন্তুষ্ট করিতে পারেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে আপীল দাখিল না করার যুক্তিসংগত কারণ ছিল, সে ক্ষেত্রে উক্ত সময় অতিবাহিত হওয়ার পর দাখিলকৃত আপীল কমিশন গ্রহণ করিতে পারিবে৷ (৩) এই ধারার অধীন আপীল বিধি দ্বারা নির্ধারিত ফরমে এবং তদ্বারা নির্ধারিত ফিস প্রদান করিয়া দাখিল করিতে…