২৷ (১) বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কমিশন” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন; (কক) “কমিশনার” অর্থ কমিশনের কমিশনার (খ) “চেয়ারম্যান” অর্থ কমিশনের চেয়ারম্যান; (গ) “তহবিল” অর্থ ধারা ১২ এর অধীন গঠিত কমিশনের তহবিল; *** (ঘঘ) “ব্যক্তি” অর্থে যে কোন প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত হইবে; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; *** *** (২) এই আইনে ব্যবহৃত যে সকল শব্দ বা বক্তব্যের (এক্সপ্রেশন) সংজ্ঞা দেওয়া হয় নাই সেই সকল শব্দ বা বক্তব্য কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন), Capital Issues (Continuance of Control) Act, 1947 (XXIX of…