১৮৷ (১)যদি কোন ব্যক্তি এই আইনের কোন বিধান লংঘন করেন বা লংঘন করার উদ্যোগ গ্রহণ করেন বা লংঘনে প্ররোচনা ও সহায়তা করেন তাহা হইলে তিনি অনধিক পাঁচ বত্সর সশ্রম কারাদণ্ড বা অন্যুন পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷ (২) যদি কোন ব্যক্তি এই আইন বা বিধি বা প্রবিধানের অধীন- (ক) প্রদত্ত কোন আদেশ বা নির্দেশ পালনে ব্যর্থ হন; বা (খ) প্রয়োজনীয় তথ্য সরবরাহে ব্যর্থ হন; বা (গ) কোন অনুসন্ধান বা তদন্তের সময় অনুসন্ধানকারী বা তদন্তকারী ব্যক্তিকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানে ব্যর্থ হন; তাহা হইলে কমিশন উক্ত ব্যক্তিকে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে শুনানীর সুযোগ প্রদান করিয়া লিখিত আদেশ দ্বারা…