১৬৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কমিশনকে কোন নীতিগত বিষয়ে বিশেষ সময় সময় নির্দেশ প্রদান করিতে পারিবে এবং কমিশন উহা পালন করিতে বাধ্য থাকিবে: তবে শর্ত থাকে যে, উক্তরূপ কোন নির্দেশ প্রদানের পূর্বে সরকার কমিশনকে তত্সম্পর্কে উহার মতামত প্রদান করিবার জন্য সুযোগ প্রদান করিবে৷