১৫৷ (১) সরকার প্রয়োজনমত কমিশনের নিকট হইতে কমিশনের যে কোন বিষয়ের উপর প্রতিবেদন এবং বিবরণী আহ্বান করিতে পারিবে এবং কমিশন উহা সরকারের নিকট প্রেরণ করিতে বাধ্য থাকিবে৷ (২) প্রতি অর্থ বত্সর সমাপ্তির ষাট দিনের মধ্যে কমিশন তত্কর্তৃক পূর্ববর্তী বত্সরে সম্পাদিত কার্যাবলীর খতিয়ান সম্বলিত একটি প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে এবং সরকার যতশীঘ্র সম্ভব উহা জাতীয় সংসদে উপস্থাপনের ব্যবস্থা করিবে৷