১২৷ (১) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তহবিল নামে কমিশনের একটি তহবিল থাকিবে এবং এই তহবিলে সরকারের অনুদান, স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান, কমিশন কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ জমা হইবে৷ (২) তহবিলের অর্থ কমিশনের নামে কমিশন কর্তৃক অনুমোদিত কোন তফসীলী ব্যাংকে জমা রাখা হইবে৷ (৩) তহবিল হইতে কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা প্রদান করা হইবে এবং কমিশনের প্রয়োজনীয় অন্যান্য ব্যয় নির্বাহ করা হইবে৷ (৪) উপ-ধারা (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (১) এর অধীন সরকারি, স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোন প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত অনুদান ব্যতীত কমিশন কর্তৃক…