১১৷ কমিশন প্রতিষ্ঠিত হইবার সংগে সংগে- (ক) এই আইন ব্যতীত কোন আইন বা কোন চুক্তি, ইনষ্ট্রুমেন্ট ও দলিলে কন্ট্রোলার অব ক্যাপিটাল ইস্যুজ এর উল্লেখ থাকিলে তাহা “কমিশন” শব্দ দ্বারা প্রতিস্থাপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) কন্ট্রোলার অব ক্যাপিটাল ইস্যুজ এর কার্যালয়, যদি থাকে, বিলুপ্ত হইবে; (গ) Capital Issues (Continuance of Control) Act, 1947 (XXIX of 1947) এবং Securities and Exchange Ordinance, 1969 (XVII of 1969), অতঃপর উক্ত আইনদ্বয় বলিয়া উল্লিখিত, এর অধীন সরকারের সকল দায় ও দায়িত্ব কমিশনের দায় ও দায়িত্ব হইবে; (ঘ) উক্ত আইনদ্বয়ের অধীন সরকার কর্তৃক ও সরকারের সহিত সম্পাদিত সকল চুক্তি ও বিষয় কমিশনের…