৭৷ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথাঃ- (ক) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সচিব, যিনি ইহার ভাইস চেয়ারম্যানও হইবেন; (গ) মহা-পরিচালক, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন; (ঘ) শ্রম পরিচালক, শ্রম পরিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের যুগ্ম-সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার একজন কর্মকর্তা; (চ) বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ছ) শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত…