১৪৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ফাউন্ডেশনের একটি তহবিল থাকিবে৷ (২) নিম্নবর্ণিত উত্সসমূহ হইতে প্রাপ্ত অর্থ তহবিলে জমা হইবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) মালিক কর্তৃক প্রদত্ত অনুদান; (খখ) শ্রম আইনের ধারা ২৩৪ এর উপ-ধারা (১) এর দফা (খ) এর অধীন স্থাপিত শ্রমিক কল্যাণ তহবিলে প্রতি বৎসর জমাকৃত অর্থের শতকরা ৫০ (পঞ্চাশ) ভাগ অর্থ; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে সুদবিহীন বা রেয়াতিহারে গৃহীত ঋণ; (ঘ) ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা থেকে প্রাপ্ত আয়; (ঙ) কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক দানকৃত অর্থ; (চ) ফাউন্ডেশনের তহবিল বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা; এবং (ছ) সরকার কর্তৃক অনুমোদিত…