৯৩৷ (১) সাধারণতঃ পঞ্চাশ জনের অধিক শ্রমিক নিযুক্ত থাকেন এরূপ প্রত্যেক প্রতিষ্ঠানে শ্রমিকগণের ব্যবহারের জন্য যথেষ্ট এবং উপযুক্ত সংখ্যক বিশ্রাম কক্ষের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে, এবং উক্ত প্রতিষ্ঠানে শ্রমিকগণ যাহাতে তাহাদের সঙ্গে আনীত খাবার খাইতে পারেন সেইজন্য পান করার পানির ব্যবস্থাসহ একটি উপযুক্ত খাবার কক্ষেরও ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ করিতে হইবেঃ তবে শর্ত থাকে যে, ধারা ৯২ এর অধীন সংরতিগত কোন ক্যান্টিন এই উপ-ধারার অধীন প্রয়োজনীয় কোন ব্যবস্থার অংশ বলিয়া গণ্য হইেবঃ আরোও শর্ত থাকে যে, যে প্রতিষ্ঠানে কোন খাবার কক্ষ বিদ্যমান, সেখানে শ্রমিকগণ তাহার কর্ম কক্ষে বসিয়া কোন খাবার খাইতে পারিবেন…