৯। (১) মালিক তাহার প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জন্য একটি শ্রমিক রেজিস্টার রাখিবেন, এবং ইহা সকল কর্মসময়ে পরিদর্শক কর্তৃক পরিদর্শনের জন্য প্রস্তুত রাখিতে হইবে। (২) শ্রমিক রেজিস্টারে নিম্নলিখিত বিষয়গুলি লিপিবদ্ধ থাকিবে, যথাঃ- (ক) প্রত্যেক শ্রমিকের নাম ও জন্ম তারিখ; (কক)শ্রমিকের পিতা ও মাতার নাম; (খ) নিয়োগের তারিখ; (গ) কাজের ধরন; (গগ) পদবী; (গগগ) বিভাগ বা শাখা; (গগগগ) টিকিট বা কার্ড; (ঘ) তাহার জন্য নির্ধারিত কার্য সময়; (ঙ) বিশ্রাম এবং আহারের জন্য তাহার প্রাপ্য বিরতিকাল; (চ) তাহার প্রাপ্য বিশ্রামের দিন; (ছ) কোন গ্রপের অন্তর্ভুক্ত হইলে উহার উল্লেখ; (জ) তাহার গ্রুপ পালায় কাজ করিলে, যে রিলেতে তাহার…